Posts

ভারত থেকে প্রথমবারের মতো আমদানি হলো কচুমুখি

Image
  দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে কচুমুখি আমদানি করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় দিকে ভারত থেকে কচুমুখি বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। ওই ট্রাকে ২৩৮ বস্তায় ১১ হাজার ১৮৬ টন কচুমুখি আমদানি হয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায় , ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার মেসার্স দেভানসি ইন্টারন্যাশনাল নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব কচুমুখি রপ্তানি করেছে। আর বাংলাদেশের হিলি স্থলবন্দরের মেসার্স রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের মাধ্যমে এসব কচুমুখি আমদানি করেছে। ভারত থেকে টনপ্রতি কচুমুখি আমদানিতে পরিবহন ব্যয়সহ ১২৭ ডলার খরচ পড়েছে।